দেশবাংলা

নকলায় ফাঁসিতে ঝুলে প্রেমিক যুগলের আত্মহত্যা

শেরপুরের নকলায় পরকীয়ার জেরে ফাঁসিতে ঝুলে এক প্রেমিক যুগলের আত্মহত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে এক সন্তানের জননী প্রেমিকা হাসি ও ভোরে এক সন্তানের জনক প্রেমিক হেলালের মরদেহ উপজেলার ৬ নম্বর পাঠাকাঠা ইউনিয়নের গোয়ালেরকান্দা থেকে উদ্ধার করেছে, পুলিশ।

নকলা থানার ওসি (তদন্ত) রাজিব ভৌমিক জানান,প্রেমিকা হাসির বাড়ির পাশে কাঠ বাগানের একটি গাছে, হাসিকে ফাঁসিতে ঝুলতে দেখে স্থানীয়দের খবরে, পুলিশ মরদেহ উদ্ধার করে।

একই সময় হাসির ঘরের পেছনে একটি গাছের সাথে ফাঁসিতে ঝুঁলে থাকা হেলালের মরদেহ উদ্ধার করা হয়। এলাকাবাসীর ধারণা, দুজন পরিকল্পনা কোরে, একই সময় ফাঁসিতে ঝুঁলে আত্মহত্যা করেছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button