দেশবাংলা

চুয়াডাঙ্গায় ৪১ দিন নিয়মিত নামাজ আদায়ে বিশেষ উপহার

৪১ দিন পাঁচ ওয়াক্ত জামাতের সাথে নিয়মিত নামাজ আদায় করলে দেয়া হবে বিশেষ উপহার। এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছিলেন, চুয়াডাঙ্গার দৌলতদিয়ার সরদার পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটি। আর অভিনব এই প্রতিযোগিতায় অংশ নেন, বিভিন্ন স্কুলের ২৫ জন শিক্ষার্থী।

এর মধ্যে মসজিদ কমিটির বেঁধে দেয়া সকল শর্ত মেনে টানা ৪১ দিন জামাতের সাথে নামাজ আদায় করে বিজয়ী হয় ১৭ জন শিক্ষার্থী। শুক্রবার বিজয়ীদের মাঝে ৯ টি বাইসাইকেল ১৭ টি স্কুল ব্যাগ এবং ১৭ টি জায়নামাজ উপহার দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন,মসজিদ কমিটির সভাপতি শফিউল হক, সেক্রেটারী মোঃ সাইদুল ইসলাম,ইমাম মুফতি মাওলানা মোঃ আরিফুল হকসহ স্থানীয় বিশিষ্টজনেরা।ব্যতিক্রমী এ উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে সুধীজনদের।

এ সময় তারা বলেন, শিশু বয়স থেকেই যদি সকলকে নিযমিত নামাজের ব্যাপারে সম্মিলিত তাগিদ দেয়া যায় তাহলে এই শিশুরাই নিয়মিত নামাজী হয়ে উঠবে। সমাজে ঈমানদার মানুষের সংখ্যা বেড়ে যাবে।

মামুন মোল্লা, চুয়াডাঙ্গা প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button