দেশবাংলা
শেরপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

শেরপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজিতে থাকা ৪ যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয় আরও তিনজন। রোববার সকালে সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের মির্জাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকালে একটি সিএনজি নালিতাবাড়ী উপজেলার নন্নী বাজার থেকে যাত্রী নিয়ে শেরপুর শহরে যাচ্ছিল। এসময় মির্জাপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির তিন যাত্রী নিহত হয়।
এ ঘটনায় আহত হয় আরও চারজন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করে। এসময় চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। এছাড়াও ঘাতক ট্রাকটিকে জব্দ করতে পারলেও চালক পলাতক রয়েছে।



