দেশবাংলা

আজও বিভিন্ন জেলায় পৌঁছেছে করোনার ভ্যাকসিন

আজও দেশের বিভিন্ন জেলায় পৌঁছেছে করোনার ভ্যাকসিন। সরবরাহকারি প্রতিষ্ঠান বেক্সিমকো সকল জেলায় যথাসময়ে টিকা পৌছানোর তথ্য নিশ্চিত করেছে। এদিকে, এরই মধ্যে বেশ কয়েকটি জেলায় স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেয়াও শুরু হয়েছে।

রোববার সকালে চট্টগ্রামে পৌঁছায় বহুল প্রতীক্ষিত করোনা ভ্যাকসিন। কড়া পুলিশ পাহারায় বেক্সিমকোর রেফ্রিজারেটর ভ্যানে ৩৮টি কার্টনে ৪ লাখ ৫৬ হাজার টিকা পৌঁছায়। পরে টিকাগুলো, রাখা হয় ইপিআই কোল্ড স্টোর রুমে।

এদিকে, সিলেটে পৌঁছেছে ২ লাখ ২৮ হাজার ডোজ করোনা ভ্যাক্সিন। সিভিল সার্জন জানিয়েছে জেলার ১৫৩ টি টিকাদান কেন্দ্র প্রস্তুত রয়েছে। অন্যদিকে, রংপুরে পৌঁছেছে ২ লাখ ৪০ হাজার ডোজ করোনা ভ্যাকসিন। সিভিল সার্জনসহ জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ১৭টি কার্টনে আনা টিকা গ্রহণ করেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button