আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য

বিদেশিদের নাগরিকত্ব দেবে আমিরাত

প্রথমবারের মতো বিদেশি বাসিন্দাদের নাগরিকত্ব দেয়ার কথা জানালো, সংযুক্ত আরব আমিরাত। সংবাদ মাধ্যম বিবিসি ও আলজাজিরার খবরে বলা হয়েছে, উপসাগরীয় অঞ্চলটির সমৃদ্ধির পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী বিদেশি বাসিন্দারা নাগরিকত্ব পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন।

সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম জানিয়েছেন, নাগরিকত্ব পাওয়ার যোগ্য বলে বিবেচিতদের মধ্যে বিনিয়োগকারী, বিশেষ মেধাবী ব্যক্তি, চিকিৎসক, প্রকৌশলী এবং শিল্পীরা অন্তর্ভুক্ত হবেন।

যারা দেশটির উন্নয়ন যাত্রায় অবদান রাখতে পারবে’ তাদের জন্যই মূলত এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে, বলে জানান তিনি। এক্ষেত্রে নাগরিকত্বের জন্য আবেদন করার নিয়ম থাকছে না। তবে কাদের নাগরিকত্ব দেয়া হবে সে সিদ্ধান্ত নেবে আমিরাতের মন্ত্রিসভা।

সংশ্লিষ্ট খবর

Back to top button