দেশবাংলা

শিশু সন্তানসহ ১৫ দিন নিখোঁজ প্রবাসীর স্ত্রী

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় নয় মাস বয়সী শিশু সন্তানসহ এক প্রবাসীর স্ত্রী ১৫ দিন যাবৎ নিখোঁজ রয়েছেন।

গেলো ১৭ জানুয়ারি চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের খাগাউড়া গ্রামের বাড়িতে তিন ছেলে ও এক মেয়ে রেখে, নিখোঁজ হন তিনি। নিখোঁজ প্রবাসীর স্ত্রীর নাম কল্পনা বেগম এবং সন্তান শহীদুল ইসলাম।

স্বজনরা জানান, খাগাউড়া গ্রামের মৃত তারিফ উল্লাহর ছেলে, প্রবাসী তাজুল ইসলাম দীর্ঘদিন ধরে প্রবাসে রয়েছেন। তার স্ত্রী কল্পনা বেগম পাঁচ সন্তান নিয়ে, গ্রামের বাড়িতে বসবাস করতেন।

গত ১৭ জানুয়ারি রাতে, কাউকে না জানিয়ে তিন ছেলে ও এক মেয়েকে বাড়িতে রেখে নিখোঁজ হন তিনি। এ ব্যাপারে জগন্নাথপুর থানা পুলিশ জানায়,থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button