আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য
সিরিয়ায় গাড়িবোমা বিস্ফোরণে নিহত ১১

সিরিয়ার আলেপ্পোতে দুটি আলাদা গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো ২৯ জন।
দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সানা জানায়, আজাজ শহরে প্রথম বিস্ফোরণটিতে ৫ জন নিহত এবং অন্তত ২৫ জন আহত হন। পরে, আলেপ্পোর উত্তরাঞ্চলে তুর্কি সমর্থিত ফ্রি সিরিয়ান আর্মির একটি চেক পয়েন্টে অপর এক গাড়িবোমা বিস্ফোরণে মারা যান আরও ৬ জন। এসময় আহত হন ৪ জন।
এদিকে হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। তবে তুর্কির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, সিরিয়ার সশস্ত্র কুর্দি বাহিনী এই হামলা চালিয়েছে।



