দেশবাংলা
টঙ্গীতে যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুরের টঙ্গীতে ঝুলন্ত অবস্থায় এক যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সন্ধায় টঙ্গীর দত্তপাড়া চানকীর টেক এলাকার একটি বাড়ি থেকে গলায় ফাঁস দেয়া অবস্থায় নিহতের লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে উপ-পরিদর্শক নাদেরুজ্জামান।
নিহতের নাম কাকলী বেগম (২৫)। তিনি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার তিনমারিরচর গ্রামের মতিউর রহমানের মেয়ে।
পুলিশ জানান, রবিবার বিকেল গড়িয়ে গেলেও ঘরের দরজা না খোলায় পুলিশে খবর দেয়া হয়। পুলিশ এসে ঘর থেকে গলায় দড়ি দিয়ে ফাঁস দেয়া অবস্থায় ঝুলন্ত লাশটি উদ্ধার করে। কোন আত্মীয় স্বজন কাছাকাছি না থাকায় কাকলীর মৃত্যুর কারন জানতে পারেনি পুলিশ।
টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন।
তাওহীদ কবির, টঙ্গী প্রতিনিধি



