বিশ্ববাংলা

৩ বছরের মধ্যে সৌদি যেতে পারবেন না মেয়াদোত্তীর্ণ ভিসাধারীরা

সৌদি আরব থেকে এক্সিট ও রি-এন্ট্রি ভিসা নিয়ে দেশে আসা প্রবাসীদের মধ্যে যাদের ভিসার মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে, তিন বছরের মধ্যে তারা আর দেশটিতে প্রবেশ করতে পারবেন না।

সৌদি আরবের জেনারেল ডিরেক্টরেট অব পাসপোর্ট-জাওয়াজাত এই তথ্য নিশ্চিত করেছে বলে খবর সৌদি গেজেটের।  জানা গেছে, যারা নতুন কাজের ভিসায় আগের নিয়োগকর্তার কাছে ফিরবেন তাদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না।

করোনাভাইরাস পরিস্থিতিতে দীর্ঘদিন বিভিন্ন দেশের সাথে সৌদি আরবের বিমান যোগাযোগ বন্ধ থাকায়, এক বছর আগে এক্সিট ও রি-এন্ট্রি ভিসায় দেশে আসা অনেক প্রবাসীরা আটকা পড়েন। এরমধ্যে অনেকেরই ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button