দেশবাংলা
এখনো সিলেটের সঙ্গে দেশের রেল যোগাযোগ বন্ধ

সিলেটের ফেঞ্চুগঞ্জে একটি তেলবাহী ট্রেনটির ৭টি বগি লাইনচ্যুত হয়ে দুমড়ে-মুচড়ে গেছে। বৃহস্পতিবার (৪ ফেবৃয়ারি) রাত ১২টার দিকে ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও ও বিয়ালিবাজারের মধ্যিখানে গুতিগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার পর থেকে সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ঘটনার পর ট্রেনে থাকা জ্বালানি ছড়িয়ে পড়ছে আশপাশের এলাকায়।
স্থানীয়রা জানান, রাত ১২টার দিকে সিলেটগামী ট্রেনটি ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও ও বিয়ালিবাজারের গুতিগাঁও এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। ট্রেনের ৮টি বগির মধ্যে ৭টি দুমড়ে-মুচড়ে যায়। ছড়িয়ে পড়ে ট্রেনে থাকা জ্বালানি। আশপাশে জ্বালানি ছড়িয়ে পড়েছে
সিলেট রেলওয়ে কর্মকর্তারা জানান, উদ্ধারকারী ট্রেন এসে কাজ শুরু করেছে। বগিগুলো উদ্ধার হতে আরও কয়েক ঘণ্টা সময় লাগবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।



