আন্তর্জাতিকএশিয়া
ফেসবুকের পর ইনস্টাগ্রাম-টুইটারও বন্ধ মিয়ানমারে

মিয়ানমারে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের পর এবার টুইটার ও ইনস্টাগ্রাম বন্ধ করলো দেশটির সেনাবাহিনী। দেশটির অন্যতম ইন্টারনেট সরবরাহকারী টেলেনর বিষয়টি নিশ্চিত করেছে।
এদিকে, মিয়ানমারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উইন মিন্ট এবং অং সান সু চি’কে তাদের বাসভবনে বন্দি রাখা হয়েছে। তদন্ত চলার কারণে তাদেরকে কারো সঙ্গে দেখা করার সুযোগ দেয়া হয়নি। এতে ন্যায়বিচার পাওয়া নিয়েও শঙ্কা প্রকাশ করেন সুচির আইনজীবীরা।
সুচির দল এনএলডির আটককৃত নেতারা কোনো আইন ভঙ্গ করেনি দাবি করে তাদের নিঃশর্ত মুক্তি চান তারা। অন্যদিকে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে, ইয়াঙ্গুনের রাস্তায় বিক্ষোভ করেছে দেশটির শিক্ষক-শিক্ষার্থীরা।



