
সারাদেশে সপ্তম দিনের মতো চলছে টিকাদান কর্মসূচী। সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে ছিলো টিকা নিতে নিবন্ধনকৃত ব্যক্তি ভিড়।
হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকরাও বলছেন, টিকা নিতে প্রথমদিকে মানুষের সংখ্যা কম থাকলেও, এখন দিনে দিনে সেই সংখ্যা বাড়ছে। অনলাইনে রেজিস্ট্রেশন করা ব্যক্তিদের শৃঙখলভাবে টিকা দেয়া হচ্ছে।
ভ্যাকসিন কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন টিকাগ্রহীতারা। এছাড়া তেমন পাশ্বপ্রতিক্রিয়া না থাকায় টিকা নিতে সাধারণ মানুষের আগ্রহ বেড়েছে।



