বকশীগঞ্জে বিএসএফ’র গুলিতে যুবক নিহত

জামালপুরে বকশীগঞ্জ সীমান্তে বিএসএফ-এর গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। নিহত শিককু লাউচাপাড়া এলাকার ফারাজির ছেলে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম সম্রাট জানান, সোমবার সকালে বকশীগঞ্জ উপজেলার সাতানিপাড়া এলাকার ১০৮৮ নাম্বার পিলারের কাঁটাতারের কাছে শিককু ফারাজি নামে এক যুবক পৌঁছুলে বিএসএফ তাকে লক্ষ্য করে গুঁলি ছোঁড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শিককুর বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান, ভারপ্রাপ্ত কর্মকর্তা।
এদিকে, পাবনায় আমিরুল ইসলাম প্রামানিক নামে এক যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দূর্বৃত্তরা। গত সন্ধ্যায় সদর উপজেলার ভাউডাঙ্গা মোড়ে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত আমিরুল ভাড়ারা ইউনিয়নের কাথুলিয়া গ্রামের মোঃ মুন্তাজ প্রামানিকের ছেলে এবং পেশায় একজন রাজমিস্ত্রি।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, নিহত আমিরুল সর্বহারা দলের সাবেক সদস্য। পূর্ব শত্রতার জেরে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।



