
ঢাকার কেরানীগঞ্জে অনুমোদনহীন একটি ৩ তলা ভবন পাশের ডোবায় উল্টে পড়েছে। ভবনটি থেকে হতাহত ৭ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়,সকালে মধ্যচরাইল এলাকার জানে আলমের তিনতলা ভবনটি ডোবার দিকে হেলে পড়ে, একপর্যায়ে বাড়িশুদ্ধই উল্টে পড়ে যায়।
ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল গিয়ে উদ্ধার অভিযান চালায়। পরে হতাহত ৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। নিয়মনীতির তেয়াক্কা না করে অবৈধভাবে ডোবার ওপর বাড়িটি নির্মাণ করায় এ দুর্ঘটনা ঘটেছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
এ অবস্থায় আশপাশের ৫টি ভবনকেও ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে প্রশাসন। এসব বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
বাংলাটিভি/শহীদ



