বাংলা জাতিসংঘের দাপ্তরিক ভাষার মর্যাদা পাবার আশাবাদ

বাংলাদেশে আরো উন্নত হলে বাংলা জাতিসংঘের দাপ্তরিক ভাষার মর্যাদা পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন। আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিদেশী কূটনীতিকদের অংশগ্রহণে মহান ভাষা দিবস উপলক্ষে আলোচনা শেষে তিনি একথা বলেন। এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে মহান ভাষা দিবস উপলক্ষে আলোচনার আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
পরে পররাষ্ট্রমন্ত্রী জানান,শুধু মাত্র খরচের বিষয়ে সমাধানে না পৌছানোর জন্যেই বাংলা জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার প্রস্তাব আটকে আছে।তবে দেশ উন্নত হলে সেই সংকট কেটে যাবে বলে আশা করেন তিনি।
এসময় রোহিঙ্গারা নিজ দেশ মিয়ানমারে ফিরে যাবে বলেও প্রত্যাশা করেন পররাষ্ট্রমন্ত্রী।রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে দাড়াতে বিশ্ববাসীর প্রতি আহবান পররাষ্ট্রমন্ত্রী।
বাংলাটিভি/শহীদ



