দেশবাংলা

সারাদেশে যথাযোগ্য মর্যাদায় মাতৃভাষা দিবস পালন

আজ একুশে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৯৫২ সালের এই দিনে,বাঙালির রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ।বিশ্বের সকল বাংলা ভাষাভাষীদের কাছে গৌরবোজ্জ্বল একটি দিন।দিনটি সারাদেশে যথাযোগ্য মর্যাদায়,নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে।তবে অন্যবারের তুলনায় এবছর করেনার কারণে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের আয়োজন সীমিত পরিসরে করা হয়েছে।

খুলনার হাদিস পার্কের শহীদ মিনারে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন,শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান,সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক,জেলা প্রশাসন,আওয়ামীলীগ, বিএনপি,বিভিন্ন রাজনৈতিক দল,জেলা টিভি রিপার্টার্স ইউনিটিসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন।

ভোলায় ৩ আসনের সংসদ সদস‌্য নুরুন্নবী চৌধুরী শাওন লাল‌মোহন সজীব ওয়াজেদ জয় জেলা ডিজিটাল পার্কের শহীদ মিনারে পুষ্পার্ঘ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।পরে সর্বস্থরের মানুষ পুষ্পার্ঘ অর্পণ করেন।

পাবনায় রাত ১২টা ১ মিনিটে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পার্ঘ অর্পন করেন,জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন  জেলা আওয়ামীলীগ ও জেলা যুবলীগ।এছাড়া বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পনসহ আলোচনা সভাসহ নানা আয়োজনে দিনটি পালিত হয়।

শহীদ দিবস উপলক্ষ্যে রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে মানুষের ঢল নামে।

নোয়াখালীতে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরন,জেলা প্রশাসক মো.খোরশেদ আলম খাঁন,পুলিশ সুপার আলমগীর হোসেন, বেগমগঞ্জ উপজেলা প্রশাসন,আওয়ামীলীগ,চৌমুহনী প্রেসক্লাবসহ নানা শ্রেণীপেশার মানুষ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

সিলেটেও যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে,আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।সকাল থেকে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে একে একে রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

কুমিল্লা চৌদ্দগ্রামের দক্ষিণ লাটিমী কাজী রফিকুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তাজ ফাউন্ডেশনের উদ্যোগে শহিদ মিনারে ফুল দেয়া,র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে ৬শ জনের মধ্যে খাবার বিতরণ করা হয়।

গোপালগঞ্জে মহান শহীদ ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে পৌর পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসক শাহিদ সুলতানা ও পুলিশ আয়েশা সিদ্দিকা ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর জেলা পরিষদ,আওয়ামীলীগ,ছাত্রলীগ,বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

একুশের প্রথম প্রহরে ময়মনসিংহের টাউনহলের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে প্রথম শ্রদ্ধা নিবেদন করেন,গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। এরপর ফুল দিয়ে শ্রদ্ধা জানান,সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, সিটি মেয়র ইকরামুল হক টিটু, বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক,সাংস্কৃতিক এবং পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

ঝিনাইদহে নানা কর্মসূচীর মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে র‌্যালীযোগে বিভিন্ন সংগঠন এসে পুষ্পস্তবক অর্পণ করে।

সাভারে রাত ১২ টা এক মিনিটে সাভার উপজেলা পরিষদের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। পরে সর্বস্থারের মানুষ ফুল দিয়ে শ্যদ্ধা জানায়।

টঙ্গীতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন,গাজীপুর মহানগর আওয়ামী মৎস্যজীবীলীগের যুগ্ন আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম ডালিম,টঙ্গী পূর্ব থানা কমিটির আহ্বায়ক মোঃ ইমরান সরকার,ছাড়াও টঙ্গী থানা প্রেসক্লাবের সকল সদস্যরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

জামালপুরে শেখ হাসিনা সংস্কৃতিক পল্লীর কেন্দ্রিয় শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন করেন,সদর আসনের সংসদ সদস্য মোজাফ্ফর হোসেন,জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক,পুলিশ সুপার দেলোয়ার হোসেনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

টাঙ্গাইলে একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে সংসদ সদস্য ছানোয়ার হোসেন।এরপর জেলা পরিষদ,পৌরসভাসহ বিভিন্ন সংগঠন,পুষ্পস্তাবক অর্পণ করে।এছাড়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে দেশাত্ববোধক গানের অনুষ্ঠান,দিনব্যাপী চিত্রাংকন প্রতিযোগীতা,সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

গাজীপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল, সিটি মেয়র জাহাঙ্গীর আলম,জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, জিএমপি মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল যুবলীগের আহবায়ক মোঃ কামরুল আহসান সরকার আওয়ামীলীগ,বিএনপিসহ বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের মানুষ।

মানিকগঞ্জে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে।

রাত ১ ২টা ১মিনিটে কিশোরগঞ্জ-১আসনের সংসদ সদস্য ডা.জাকিয়া নুর লিপি,৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক,জেলা প্রশাসক মো.শামীম আলম, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ,জেলা আওয়ামীলীগের সভাপতি কামরুল আহসান শাহজাহান,রোভার স্কাউটস,বিএনসিসিসহ বিভিন্ন সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

নারায়ণগঞ্জে রাতের প্রথম প্রহরে চাষাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পার্ঘ অর্পণ করেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ,পুলিশ সুপার জায়েদুল আলম। পরে আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্তরের জনতা শ্রদ্ধা জানান।
ভাষা শহীদের স্বরণে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভায় সমাজ সেবক হাবিবুর রহমান শাহীনের উদ্যোগে ২টি এতিমখানা ও ১৩টি মাদ্রাসার ১৫’শ শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে মিলাদ মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে।

ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসন,মুক্তিযোদ্ধা,আওয়ামীলীগের অঙ্গ সংগঠনসহ বিভিন্ন সরকারি-বেসকারি প্রতিষ্ঠান পুস্পমাল্য অর্পন করেন।পরে এক মিনিট নিরবতা ও শহিদদের আত্নার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।

জয়পুরহাটে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে।

মহান শহীদ দিবসের প্রথম প্রহরে বাগেরহাটের কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।এরপর জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন ও জেলা আওয়ামীলীগ,বিএনপি,পৌরসভা,যুবলীগ,ছাত্রলীগ,ছাত্রদলসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পন করা হয়।

জামালপুরের ইসলামপুরে আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে,জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,মুক্তিযোদ্ধা,বিভিন্ন রাজনৈতিক,প্রেসক্লাব ও সামাজিক সংগঠন।

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে একুশের প্রথম প্রহরে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। পুষ্পমাল্য শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ জাতীর কল্যাণে দোয়া অনুষ্ঠিত হয়।

বরিশালের আগৈলঝাড়ায় প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ  করেছেন,উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচসেরনিয়াবাত,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আবুল হাশেম,আওয়ামীলীগ সভাপতি সুনিল কুমার বাড়ৈই,সাধারন সম্পাদক আবু সালেহ লিটনসহ উপজেলার সর্বস্তরের নেতৃবৃন্দরা।

বাংলাটিভি/দেশবাংলা

 

সংশ্লিষ্ট খবর

Back to top button