
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ জব্দ করেছেন কাস্টমস কর্তৃপক্ষ।
সোমবার (২২ ফেব্রুয়ারি) সকালে আরব আমিরাতের আবুধাবি থেকে বাংলাদেশ বিমানের বিজি১২৮ ফ্লাইটটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে।
গোপন সংবাদের ভিত্তিতে ফ্লাইটটি ল্যান্ড করার পরপরই তল্লাশি শুরু করে কাস্টমস গোয়েন্দারা। সেখান থেকে ১৫০ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
স্বর্ণের বারগুলো ফ্লাইটে সিটের পেছনের প্যানেলের মধ্য থেকে টেপ মোড়ানো অবস্থায় ছিল,এ সব স্বর্ণবারের ওজন ১৭ কেজি ৪০০ গ্রাম।
বাংলাটিভি/শহীদ



