
দেশে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৮ হাজার ৩৫৬ জনের। নতুন করে শনাক্ত ৩৬৬ জন। মোট আক্রান্ত ৫ লাখ ৪৩ হাজার ৭১৭ জন।
সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়,গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৯২ জন। এ পর্যন্ত মোট সুস্থ ৪ লাখ ৯২ হাজার ৫৯ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা করা সংগ্রহ হয়েছে ১১ হাজার ৫১টি। আগের নমুনাসহ মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ১০৩টি।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার তিন দশমিক ৩০ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৭৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৫০ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৫৪ শতাংশ।
মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরে ঊর্ধ্বে চারজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দু’জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১জন রয়েছে। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৫০ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৩০ জন।
বাংলাটিভি/শহীদ



