দেশবাংলা

বিয়ের পিঁড়িতে শতবর্ষী বৃদ্ধ-বৃদ্ধা

দিনাজপুরের বিরলে বিয়ের পিঁড়িতে শতবর্ষী বৃদ্ধ-বৃদ্ধা। পাত্র বৈদ্যনাথ দেবশর্মার বয়স ১০৭, আর কনে পঞ্চবালা দেবশর্মার বয়স ১০২ বছর।

২১শে ফেব্রুয়ারি রাতে বিরলের দক্ষিণ মেড়াগাঁও গ্রামে অনুষ্ঠিত হয় এই বিরল বিয়ে। বিয়ের নিমন্ত্রণ পত্র থেকে শুরু করে বরের আগমন, সনাতনী বেদমন্ত্র পাঠ, মালাবদলসহ নাচ-গান, বাদ্য-বাজনা, ভোজন ও আপ্যায়ন সব আয়োজনই করা হয়েছে।

সনাতন ধর্মীয় রীতি অনুযায়ী বংশধরদের মঙ্গলের জন্য আবার তাদের এই বিয়ের আয়োজন। এরমধ্যে বিয়ের পঞ্চম পীড়ি অর্থ্যাৎ পঞ্চম প্রজন্ম পার হয়েছে। জীবনের শেষ প্রান্তে জীবন সঙ্গীর সাথে পুনরায় বিয়ের পিঁড়িতে বসে আনন্দিত তারা। ৯০ বছর আগে তাদের বিয়ে হয়। এই বিয়ের আয়োজনে আনন্দিত স্বজন ও প্রতিবেশীরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button