দেশবাংলা
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫

বগুড়ার মাঝিড়া ক্যান্টনমেন্ট এলাকায় দ্রুতগতির বাস, সিএনজি অটোরিক্সাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গুরুতর অবস্থায় একজনকে হাসপাতালে ভর্তির পর মারা যান।
অপরদিকে, বগুড়ায় ট্রাক চাপায় ২ জন মারা গেছেন। দুপুরে, দুপচাচিয়া উপজেলার তিশিগাড়ী এলাকায়, নওগাগামী একটি ট্রাক ব্যাটারীচালিত অটোরিক্সাকে চাপা দিলে, ঘটনাস্থলেই অটো চালক রবিউল ও যাত্রী মুক্তার আলী মারা যান।



