দেশবাংলা

বাংলা টিভিতে সংবাদ প্রচারের পর উন্নয়ন কাজের উদ্বোধন

বাংলা টিভিতে সংবাদ প্রচারের পর, দীর্ঘ দিনের অবহেলিত বরিশালের আগৈলঝাড়া উপজেলার সদর বাজারের গোডাউন রোডের সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার দুপুরে ৫৩ লাখ টাকা ব্যায়ে এলজিডি নির্মিত আরসিসি ঢালাই সড়ক উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাত। এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈই, সম্পাদক আবু সালেহ লিটনসহ স্থানীয় বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

আবহাওয়া অনুকুলে থাকলে আগামী একমাসের মধ্যে উন্নয়ন কাজ শেষ করা হবে বলে জানিয়েছে ঠিকাদারী প্রতিষ্ঠান।

সংশ্লিষ্ট খবর

Back to top button