দেশবাংলা
ফসলি জমি এখন গর্তে পরিণত

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কেউডলা, জাঙ্গাল, লাঙ্গলবন্দসহ, বিভিন্নস্থানে চলছে কৃষিজমি থেকে মাটি কাটার মহোৎসব। এতে অনেকাংশে কমে গেছে জমিতে ফসলের আবাদ। এতে করে জমিতে ফসল ফলাতে না পারায় অনেকে চলে যাচ্ছেন, ভিন্ন পেশায়।
স্থানীয় কৃষকরা জানায়, ফসলি জমি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে, এলাকার একটি শক্তিশালী সিন্ডিকেট। ভয়ে তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না। যে জমিতে ফসল হতো, সেই জমিগুলোতে এখন বড় বড় গর্তে পরিণত হয়েছে।
খেলার মাঠগুলো এখন হয়ে গেছে,অনাবাদি জমি। তবে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার।



