বিশ্ববাংলা

মালয়েশিয়ায় ১২ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় এক নির্মাণাধীন সাইটে অভিযান চালিয়ে ১২ বাংলাদেশিসহ ৪৯ জন বিদেশি শ্রমিককে আটক করেছে দেশটির পুলিশ।

জানা গেছে, বৃহস্পতিবার বারতাম এলাকায় একটি বাংলো নির্মাণ সাইটে পুলিশ, ইমিগ্রেশন বিভাগ ও নির্মাণ শিল্প উন্নয়ন বোর্ডের যৌথ অভিযানে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ২৩ রোহিঙ্গা, ১৪ ইন্দোনেশীয় ও ১২ বাংলাদেশি রয়েছেন।

পুলিশ জানায়, করোনা ভাইরাসের বিস্তার রোধে নির্মাণ শ্রমিকরা এস.ও.পি অনুযায়ী কাজ করছেন কি-না তা নিশ্চিত করতেই এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় বৈধ কাগজপত্র না পাওয়ায় ৪৯ জন বিদেশিকে আটক করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button