দেশবাংলা

পঞ্চম ধাপে ২৯ পৌরসভায় ভোট

পঞ্চম ধাপে দেশের ২৯ পৌরসভায় ভোট রোববার। এরইমধ্যে শেষ হয়েছে প্রার্থীদের প্রচার-প্রচারণা। ভোট নির্বিঘ্ন করতে প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশনও।

একটিতে সবপদে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত, আর দুটিতে স্থগিত হওয়ায় রোববার পঞ্চম ধাপে ভোট হবে ২৯টি পৌরসভায়। সকাল আটটায় শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকাল চারটা পর্যন্ত। ভোট হবে ইভিএম পদ্ধতিতে।

চার ধাপে দুইশ’ চার পৌরসভায় নির্বাচনের পর পঞ্চম ধাপে ভোট হওয়ার কথা ছিল ৩২টিতে। কিন্তু চট্টগ্রামের রাউজান পৌরসভায় সব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সেখানে আর ভোট হচ্ছে না। আর স্থগিত হয়েছে জামালপুরের দেওয়ানগঞ্জ ও যশোর পৌরসভার ভোট।

২৯ পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯৬ জন। সাধারণ কাউন্সিল পদে এক হাজার ২৭৮ জন। আর সংরক্ষিত কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনশ ৪৮ জন প্রতিদ্বন্দ্বি প্রার্থী রয়েছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button