দেশবাংলা
খুলনার সাথে ১৮ রুটের পরিবহন বন্ধ

খুলনার সাথে ১৮টি রুটের পরিবহন চলাচল ২৪ ঘণ্টার জন্য বন্ধ রেখেছে মালিক পক্ষ। যে কারণে যাত্রীরা পড়েছে চরম দুর্ভোগে।
খুলনা জেলা বাস-মিনিবাস-কোচ মালিক সমিতির যুগ্ম-সম্পাদক আনোয়ারআ হোসেন সানা জানান, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির আশংকা করছে তারা। সমাবেশকে কেন্দ্র করে গাড়ী ভাংচুর হতে পারে এমন আশঙ্কায় শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে ২৪ ঘন্টা শহরের কোন পরিবহন ছেড়ে যাবে না। কোন পরিবহন শহরে প্রবেশ করবে না বলে সিদ্ধান্ত নিয়েছেন মালিক পক্ষ।
এদিকে, বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা সোনাডাঙ্গা বাসস্টান্ড এসে চরম ভোগান্তিতে পড়েছে। এছাড়া রূপসা ঘাট, সেনেরবাজার ঘাটসহ সকল ঘাট বন্দ রয়েছে। যার কারণে যাত্রিদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে ।



