দেশবাংলা
নিহত সদস্যদের স্মরণে পুলিশ মেমোরিয়াল ডে

পেশাগত দায়িত্ব পালনের বিভিন্ন সময় নিহত পুলিশ সদস্যদের স্মরণে সারাদেশে পুলিশ মেমোরিয়াল ডে পালিত হয়েছে।সোমবার সকালে নিহতদের শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ ও গার্ড অফ অনার প্রদান করা হয়।
এসময় করুণ সুরে বিউগল বেজে উঠে। দিবসটি উপলক্ষে বিভিন্ন জায়গায় আলোচনা সভা ও শহীদ পুলিশ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়।
এসব কর্মসূচিতে, পুলিশ সদস্যদের আত্মত্যাগের কথা স্মরণ করে তাদের চেতনা নিয়ে, প্রতি পুলিশকে জনগনের সেবক হিসেবে কাজ করার আহ্বান জানানো হয়।



