দেশবাংলা

রাজশাহী থেকে সকল রুটের বাস চলাচল বন্ধ

বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে, রাজশাহী থেকে সকল রুটের বাস চলাচল বন্ধ রেখেছে পরিবহন মালিক-শ্রমিকরা। এ অবস্থায় যাত্রীরা পড়েছেন  চরম দুর্ভোগে।

হঠাৎ করে বাস বন্ধ হওয়ায়, গন্তব্যে যেতে পারছেন না মানুষ। রাজশাহীর পরিবহন মালিক ও শ্রমিক নেতারা দাবি করেন, বাস চলাচল করলে হামলার আশঙ্কা আছে, তাই শ্রমিকদের নিরাপত্তার কথা বিবেচনা করে আপাতত বন্ধ রাখা হয়েছে। রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলাম জানান,যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য তারা সতর্ক আছেন।

নগরীর বাস কাউন্টারগুলোতে দেখা যায়, প্রতিটি কাউন্টার সাঁটার ফেলানো। বাস বন্ধ জানার পরও কিছু গাড়ি চলতে পারে এমনটা ভেবে অনেকে কাউন্টারে যাচ্ছেন। কিন্তু বাস না পেয়ে তারা ফিরে যাচ্ছেন। অনেকে বাসের বিকল্প হিসাবে অন্য যানে করে যাচ্ছেন নিজ নিজ গন্তব্যে। এজন্য তাদের বাড়তি ভাড়া গুণতে হচ্ছে।

এদিকে শহরের সাহেববাজার জিরোপয়েন্ট, মনিচত্বর, সোনাদীঘি বা গণকপাড়া এলাকায় বিএনপির পক্ষ থেকে সমাবেশ করার অনুমতি চাইলেও তারা এসব এলাকায় সমাবেশের অনুমতি পায়নি। এর পরিবর্তে রাজশাহীর মাদ্রাসা ময়দান সংলগ্ন নাইস কনভেনশন সেন্টারে বিএনপিকে সমাবেশ করার কথা জানানো হয়।

গতকাল বাস বন্ধের বিষয়ে রাজশাহীর পরিবহন মালিক ও শ্রমিক নেতারা দাবি করেছিলেন, বাস চলাচল করলে হামলার আশঙ্কা আছে। তাই শ্রমিকদের নিরাপত্তার কথা বিবেচনা করে তারা বাস চলাচল আপাতত বন্ধ করে দিয়েছেন। পরিস্থিতি বুঝে পরে তারা আবারও বাস চলাচলের সিদ্ধান্ত নেবেন।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলাম জানান, আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে যাতে কোন নাসকতার ঘটনা না ঘটে সেই জন্যে এই অভিযান চলছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button