দেশবাংলা
মরণফাঁদ: সড়কের মাঝখানে বৈদ্যুতিক খুঁটি

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ গ্যাস পাম্প থেকে, দাসের হাট সড়কটির মাঝখানে দাঁড়িয়ে থাকা কয়েকটি বৈদ্যুতিক খুঁটি, মরণফাঁদ তৈরি করেছে।
এতে দিনের বেলায় কম হলেও, রাতে সড়কটি মরণকূপে পরিণত হয়। ঠিকাদারের মাধ্যমে দ্রুত খুটি সরানোর আশ্বাস দিয়েছেন, লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ বিভাগের সিনিয়র জেনারেল ম্যানেজার আবু তাহের।
এদিকে, ২০ ফুট প্রশস্ত এ সড়কে প্রতিদিনই শত শত মালবাহী ট্রাক-পিকআপ, যাত্রীবাহী সিএনজি অটোরিকশা চলাচল করে। চন্দ্রগঞ্জ থেকে সড়কটি দিয়ে চরশাহী,দাসেরহাট ও ভবানীগঞ্জের হাজারো মানুষ যাতায়াত করে।
দ্রুত সড়কের মাঝ থেকে খুঁটিগুলো অপসারণ করা না হলে, যে কোন সময় বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।



