শ্বশুর-শ্বাশুড়ীর সেবা করলেই পুত্রবধুরা পাচ্ছেন পুরস্কার

ছেলেকে বিয়ে দেয়ার কিছুদিন যেতে না যেতেই বউ শ্বাশুড়ির মধ্যে দেখা দেয় দ্বদ্ব, শুরু হয় পারিবারিক কলহ। বিশেষ করে, বৃদ্ধ ও অসুস্থ শ্বশুর-শ্বাশুড়িকে মেনে নিতে পারেন না, অধিকাংশ পুত্রবধূ। স্ত্রীর চাপে আলাদা সংসার করতেও বাধ্য হয় অনেক সন্তান। বাবা মায়ের করতে হয় অসহায় জীবন যাপন, নয়তো ঠাঁই হয় বৃদ্ধাশ্রমে।
সমাজের এমন অবস্থা অনুধাবন করে, ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন টাঙ্গাইল সদর থানার ওসি মোশাররফ হোসেন। শ্বশুর-শ্বাশুড়ির সেবা, আর তাদের সাথে একত্রে বসবাস করলেই, পুত্রবধূকে দেয়া হচ্ছে পুরস্কার।
বৃদ্ধাশ্রম নয়, পরিবারই হোক বাবা মায়ের নিরাপদ আবাস, এ কথাটির বাস্তব রূপ দিতেই উদ্যোগটি গ্রহন করেছেন, টাঙ্গাইল সদর থানার ওসি মোশাররফ হোসেন। এ নিয়ে বিভিন্নস্থানে সাঁটানো হয়েছে মোবাইল নম্বর সম্বলিত ব্যানার।
শ্বশুর-শ্বাশুড়ির সেবা আর তাদের সাথে একত্রে বসবাস করলেই, উপহার তুলে দেয়া হচ্ছে পুত্রবধূর হাতে। ইতোমধ্যে বেশ কয়েকটি পরিবারকে পুরস্কৃতও করা হয়েছে। এসব উপহার সামগ্রী পেয়ে খুশি পরিবারগুলো।
ওসির এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সুধী মহল। পারিবারিক বন্ধন সুদৃঢ় করতেই এমন উদ্যোগ বলে জানিয়েছেন, ওসি মোশাররফ হোসেন। ওসির এমন উদ্যোগ সফল হবে, সদৃঢ় হবে পারিবারিক বন্ধন। এমন প্রত্যাশা সকলের।
খন্দকার হাবিবুল্লাহ, টাঙ্গাইল প্রতিনিধি



