দেশবাংলা

১৫ বছর ধরে অচল অবস্থায় কোন্ডা হাসপাতাল

১৫ বছর ধরে অচল অবস্থায় পড়ে আছে কেরানীগঞ্জের কোন্ডা হাসপাতাল। সাধারণ মানুষের চিকিৎসা সেবায় ২০০৬ সালে নির্মিত হয় কোন্ডা ১০ শয্যার হাসপাতাল। শুরুর দিকে নিয়মিত কার্যক্রম চললেও কিছুদিন পর নানা অব্যবস্থাপনায়, তা মুখ থুবড়ে পড়ে। এরপর ২০১৯ সালে হাসপাতালটিকে ২০ শয্যায় উন্নীত করলেও, এখন তা পরিত্যক্ত পড়ে আছে।

গত ১৫ বছরেও সচল হয়নি, কেরানীগঞ্জের কোন্ডা হাসপাতালটি। ২০০৬ সালে কোন্ডা ইউনিয়নের দোলেশ্বর গ্রামে হাসপাতালটি নির্মাণ করা হয়। সে বছরই তৎকালীন স্বাস্থ্য মন্ত্রী ডক্টর খন্দকার মোশারফ হোসেন এর উদ্বোধন করেন।

২০০৮ সালের পর, এই হাসপাতালের দিকে আর কোনো নজর দেয়া হয়নি। ২০১৮ সালে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম হাসপাতালটি পরিদর্শনের পর চালুর আশ্বাস দেন। ২০১৯ সালে এটাকে নতুন করে চালুর পরিকল্পনা নিয়ে, ১০ শয্যা থেকে ২০ শয্যায় নামে মাত্র রুপান্তর করা হয়। এখন সেখানে মাদক সেবী আর অসামাজিক কারযকলাপের নিরপদ আবাসস্থল।

বর্তমানে হাসপাতালে নেই বিদ্যুৎ,গ্যাস ও পানির সংযোগ। এছাড়া প্রয়োজনীয় আসবাবপত্রও চুরি হয়ে গেছে। এতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন কোন্ডা ইউনিয়নবাসী। তবে এই হাসপাতালটি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে চায়নি স্থানীয়রা।

হাসপাতালটি চালু না হওয়ার বিভিন্ন কারণ তুলে ধরেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডাঃ মশিউর রহমান। তবে হাসপাতালটি চালু করে, সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতে প্রশাসনের নজরদারী চেয়েছেন স্থানীয়রা।

আরিফুল ইসলাম, কেরানীগঞ্জ প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button