আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

মার্কিন সিনেটে করোনার প্রণোদনা বিল পাস

অবশেষে মার্কিন সিনেটে পাস হলো প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্তাবিত ১ লাখ ৯০ হাজার কোটি ডলারের প্রণোদনা প্যাকেজ। স্থানীয় সময় শনিবার রাতে ভোটাভুটির পর, সিনেটে অনুমোদন পায় মার্কিন ইতিহাসে বৃহত্তম প্রণোদনা প্যাকেজ।

৫০ ডেমোক্র্যাটের সবাই পক্ষে ভোট দিলেও, প্যাকেজের পক্ষে ভোট দেননি কোন রিপাবলিকান সিনেটর। এই প্রণোদনার আওতায়, স্বল্প আয়ের মার্কিন নাগরিকরা এককালীন ১ হাজার ৪শ’ ডলার পাবেন।

চাকরি হারানো ৯৫ লাখ মার্কিন নাগরিকের জন্য প্রতিসপ্তাহে ৩শ ডলার বরাদ্দ করা হয়েছে এবং রাজ্য ও স্থানীয় প্রশাসনকে অর্থনৈতিকভাবে সহায়তা করতে বরাদ্দ হয়েছে ৩৫০ বিলিয়ন ডলার।

এর আগে, মার্কিন নাগরিকদের ন্যুনতম মজুরি বাড়ানোর প্রস্তাব সিনেটে প্রত্যাখ্যান হয়। কংগ্রেসের নিম্নকক্ষে পাস হওয়া প্যাকেজে পরিবর্তন আনায় আবারও হাউজে ভোটাভুটির জন্য পাঠানো হবে বিলটি।

সংশ্লিষ্ট খবর

Back to top button