দেশবাংলা

জুটের পরিত্যক্ত বস্তায় অজ্ঞাত লাশ

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কালীগঞ্জ তেলঘাট এলাকার গার্মেন্টসে জুটের পরিত্যক্ত বস্তার ভিতর থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার দুপুর ১২টার দিকে তেলঘাট এলাকার ময়লার স্তুপের উপর বস্তার ভিতর ঐ নারীর মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনা স্থান থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

কেরানীগঞ্জ দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, যেহেতু লাশটি বস্তাবন্দি তাতে বোঝা যায় এটা হত্যা, পুলিশ নারীর মরদেহ শনাক্তের কাজ করছে। এবং তার সাথে যারা জড়িত আছে তাদেরকে আইনের আওতায় আনতে কাজ করছে।

কেরানীগঞ্জ প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button