দেশবাংলা

কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে শনিবার দিবাগত রাতে এক হাজতির মৃত্যু হয়েছে। নিহত ইব্রাহিম হোসেন (৪৫), যশোর কোতোয়ালী থানার তুলানূরপুর এলাকার আব্দুস সামাদ বিশ্বাসের ছেলে।

কারাগারের ডেপুটি জেলার মো. দেলোয়ার জাহান বলেন, শনিবার দিবাগত রাত ১টা ১৯ মিনিটে হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন ইব্রাহিম বিশ্বাস। পরে তাকে কারা হাসপাতালে নেয়া হয়। অবস্থার উন্নতি না হলে তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে শনিবার দিবাগত রাত ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কারাগারের জ্যেষ্ঠ সুপার মো. গিয়াস উদ্দিন জানান, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে বিমান বন্দর থানার স্মাগলিং মামলায় গ্রেপ্তার হয়ে ২০১৭ সালের ২৩ ডিসেম্বরে আদালতের তাকে মাধ্যমে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

পরে সেখান থেকে তাকে ২০১৮সালের ১৫ ফেব্রুয়ারিতে কারাগারে পাঠানো হয়। তিনি দীর্ঘদিন ধরেই হৃদরোগে ভুগছিলেন। এর আগেও তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে এ বছরের ১৬ জানুয়ারি থেকে ২৮জানুয়ারি পর্যন্ত ঢাকার হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসা নেন।

শহিদুল ইসলাম, কোনাবাড়ী প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button