আন্তর্জাতিকইউরোপ

তিউনিশিয়ায় নৌকাডুবি, ৩৯ অভিবাসীর মৃত্যু

তিউনিশিয়ার উপকূলীয় অঞ্চলে একটি নৌকাডুবির ঘটনায় ৩৯ অভিবাসী মারা গেছে। এতে জীবিত উদ্ধার করা হয়েছে ১৬৫ জনকে। এক বিবৃতিতে তিউনিশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার ভূমধ্যসাগর দিয়ে ইউরোপে প্রবেশের সময় অভিবাসীবাহী দুটি নৌকা তিউনিশিয়া উপকূলে ডুবে যায়। এ ঘটনায় নিহতরা সবাই আফ্রিকান নাগরিক।

এদিকে তুর্কি গণমাধ্যম আনাদুলো এজেন্সি জানিয়েছে, নৌকাডুবির ঘটনায় ওই অঞ্চলের মাছ ধরার নৌকাগুলোর নাবিক ১৯ জনকে উদ্ধার করেছে। অনেকে নিখোঁজ থাকতে পারে। অভিযান অব্যাহত রেখেছে তিউনিশিয়ান কোস্টগার্ড।

গত দুই মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশ করেছে প্রায় চার হাজার অভিবাসী। এর মধ্যে তিউনিশিয়া দিয়েই ঢুকেছে এক হাজার।

সংশ্লিষ্ট খবর

Back to top button