বাংলাদেশজনদুর্ভোগ

২৪ ঘন্টায় করোনায় ৬ জনের মৃত্যু, শনাক্ত ১,০৫১

গত ২৪ ঘন্টায় করোনায় দেশে ৬ জনের মত্যু হয়েছে এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৫০২ জনে। বৃহস্পতিবার (১১ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় শনাক্ত এক হাজার ৫১ জনসহ এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ৫ লাখ ৫৪ হাজার ১৫৬ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৩০৭ জন, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ লাখ ৭ হাজার ৯২০ জন।

২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৮ হাজার ১৪টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ৫৮টি। এখন পর্যন্ত ৪২ লাখ ১৬ হাজার ২৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ৫ দশমিক ৮২ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ১৪ শতাংশ শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯১ দশমিক ৬৬ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৫৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ৬ জনই পুরুষ। এখন পর্যন্ত পুরুষ ৬ হাজার ৪৩০ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ২ হাজার ৭২ জন। বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ ঊর্ধ্ব ৫ জন এবং ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন মারা গেছেন।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button