
রাজধানীর উত্তরায় বাস র্যাপিড ট্রানজিট বিআরটি স্থাপনার কাজের সময়, লঞ্চিং গার্ডার ধসে পড়ে দুই শ্রমিকসহ ৪ জন গুরুতর আহত হয়েছেন। রোববার সকালে বিমানবন্দর এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের গার্ডার ধসে পড়ে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আহতদের মধ্যে দু’জন চীনা নাগরিক, অন্যরা বাংলাদেশি। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কুর্মিটোলা ফায়ার স্টেশনের এক কর্মকর্তা জানান, বিমানবন্দর এলাকার সড়কের মধ্য দিয়ে বাস র্যাপিড ট্রানজিট প্রজেক্টের কাজ চলছিল।
এখানে প্রজেক্টের স্প্যান বসানোর সময় লঞ্চিং গার্ডারের একপাশ কাত হয়ে ধসে পড়ে। এতে আঘাত পেয়ে ৪ জন গুরুতর আহত হন।



