
বাজারে চালের দাম কিছুটা স্থিতিশীল থাকলেও ভোজ্যতেলের সরকার নির্ধারিত মূল্য নিয়ে ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। দাম সহনীয় মাত্রায় নিয়ে আসার দাবি জানিয়েছেন তারা। এদিকে গত সপ্তাহের চেয়ে কেজিতে মুরগির দাম বেড়েছে ১০ থেকে ২৫ টাকা। তবে পর্যাপ্ত সরবরাহ থাকায় স্থিতিশীল সবজির দাম।
বাঙালির রসনা এর অন্যতম প্রধান উপাদান ভোজ্যতেল। অতি প্রয়োজনীয় পণ্যটির মূল্য কয়েক মাস ধরেই নিয়ন্ত্রণহীন। আর এজন্য দু’দফায় মূল্য নির্ধারণ করেছে সরকার। কিন্তু বাজারঘুরে দেখা যায়, বোতলজাত সয়াবিন তেল লিটারপ্রতি বিক্রি হচ্ছে ১৩৯ টাকায়। আর এই মূল্য নিয়ে ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা।
আর, বিক্রেতারা বলছেন বহিঃবিশ্বে দাম বেড়ে যাওয়ায় কোম্পানি গুলো তেলের দাম বাড়াচ্ছে। কয়েক মাস ধরে বাড়তে থাকা চালের দাম কিছুটা থেমেছে এ সপ্তাহে। বিক্রি হচ্ছে গেল সপ্তাহের দামেই।
এদিকে, লাগাম ছাড়িয়েছে সব ধরনের মুরগির দামে। ব্রয়লার ১৭০, লেয়ার ২২০ পাকিস্তানি ২৫০ ও দেশি মুরগী বিক্রি হচ্ছে ৩৫০ টাকা কেজি দরে। পর্যাপ্ত সরবরাহ থাকায় স্বাভাবিক রয়েছে সব ধরনের সবজি ও মাছের বাজার।
বুলবুল আহমেদ, বাংলা টিভি



