বিশ্ববাংলা

মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা চালু করবে আমিরাত

বিশ্বের সকল দেশের নাগরিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা চালু করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন।

বার্তায় তারা জানান, নতুন ভিসা প্রদান পদ্ধতি সম্প্রতি ঘোষিত ধারাবাহিক পুনর্গঠনের অংশ, যা আরব আমিরাতের অর্থনীতি আরও একধাপ এগিয়ে যাবে। ফলে বিনিয়োগকারী, উদ্যোক্তা এবং বিভিন্ন ফ্যাকাল্টির বিশেষজ্ঞ এবং আমিরাতে বসবাসকারী পরিবারগুলোর জন্য স্বস্তি বয়ে আনবে।

আমিরাতে বসবাসরত প্রবাসীরা মনে করেন, সিটিজেনশিপ ভিসা, রিমোট ওয়ার্ক ভিসা, দশ বছর মেয়াদি গোল্ডেন ভিসা দেশটির এক যুগান্তকারী পরিবর্তন।

সংশ্লিষ্ট খবর

Back to top button