বিশ্ববাংলা

সৌদিতে বাংলাদেশি দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১

সৌদি আরবে বাংলাদেশি দুই গ্রুপের সংঘর্ষে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।শনিবার রাতে দেশটির রাজধানী রিয়াদের হারা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাংলাদেশি দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব থেকেই এই সংঘর্ষের সূত্রপাত হয়। পরে অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে বাংলাদেশিরা।

দেশটিতে বসবাসকরা প্রবাসী বাংলাদেশিরা জানায়, সৌদি আরবের বিভিন্ন শহরে প্রবাসী বাংলাদেশিদের এ সংঘর্ষের কারণে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এদিকে, এখন পর্যন্ত নিহত প্রবাসীর পরিচয় প্রকাশ করেনি দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

সংশ্লিষ্ট খবর

Back to top button