দেশবাংলা

রোহিঙ্গা ক্যাম্পে আগুন: ৭ জনের মৃতদেহ উদ্ধার

কক্সবাজারের উখিয়ার বালুখালীতে রোহিঙ্গা ক্যাম্পের আগুনের ঘটনায় নারী ও শিশুসহ ৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আগুন ছড়িয়ে পড়লে হুড়োহুড়িতে আহত হয়েছে অনেকে। তাদের মধ্যে, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

সোমবার বিকেলে উখিয়ার বালুখালী এইট ডব্লিউ নম্বর ক্যাম্পের একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা দাবানলের মতো আরও তিনটি ক্যাম্পে ছড়িয়ে পড়ে। আগুন লাগার পর ক্যাম্পগুলো থেকে রোহিঙ্গাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়।

তবে হুড়াহুড়িতে বহু মানুষ হতাহত হন। সেনাবাহিনী, বিজিবি পুলিশ ও ফায়ার সার্ভিসে যৌথ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে পুড়ে গেছে রোহিঙ্গাদের প্রায় সহস্রাধিক ঘর। ঘটনাস্থলে থেকে, এ পর্যন্ত মৃতদেহ উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button