বাংলাদেশজনদুর্ভোগ

করোনা সংক্রমণ: স্বাস্থ্যবিধি মানতে বদলায়নি মানসিকতা

গেল ক’দিন ধরে করোনার সংক্রমণ ভয়াবহ রূপ নিলেও, স্বাস্থ্যবিধি মানায় সাধারণ মানুষের অবস্থান বদলায়নি। এ ব্যাপারে সরকারের জনসচেতনতামূলক কোনো উদ্যোগও যেন কাজে আসছে না। তবে, সরকারের প্রচার-প্রচারণাকেও যথেষ্ট মনে করছেন না অনেকেই।

কিছুদিন ধরে সরকারের শীর্ষ পর্যায় থেকেই করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার আশংকা জানিয়ে, সতর্ক করা হচ্ছিল। এ অবস্থায় সবাইকে স্বাস্থ্যবিধি মানাতে কঠোর হওয়ার সিদ্ধান্ত নিলেও, কার্যতঃ তা এখনো মানা হচ্ছে না।

রাজধানীতে মাস্ক না পড়া বা স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে অসচেতন লোকের সংখ্যাও কম না। মুখে মাস্ক নেই কেন? এমন প্রশ্নের জবাবে খোড়া যুক্তি দেবার লোকেরও অভাব নেই। করোনার সংক্রমণ দিন দিনই বাড়ছে, আমরা কেন সচেতন হচ্ছি না- এমন প্রশ্নেরও জবাব প্রস্তুত তাদের কাছে।

আবার অনেকেই মনে করছেন, সচেতনতার জন্য সরকারের পদক্ষেপও যথেষ্ট নয়; প্রশাসনকে হতে হবে আরও কঠোর। টিকা আসলেও, মাস্ক পরা বা স্বাস্থ্যবিধি মানা ছাড়া করোনার কোনো প্রতিষেধক নেই।

এ অবস্থায়, স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে একযোগে মানুষের কাছে বার্তা দেয়ার বিকল্প নেই বলেও মনে করছেন সাধারণ মানুষ।

শাহরিয়ার রাজ, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button