
প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্তে কোনো ধরনের চাপ নেই, তদন্ত সুষ্ঠু হবে বলে জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি।
বৃহস্পতিবার (২০ মে) সকালে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি রমনা বিভাগের উপ-কমিশনার এইচ এম আজিমুল হক এসব কথা জানান
এ সময় তিনি বলেন, মামলা তদন্ত করতে কোনো জায়গা থেকে কোনও চাপ নেই। মামলার তদন্তের স্বার্থে যা যা করা দরকার, তার সবই করা হবে।
এর আগে বুধবার (১৯ মে) দুপুরে রোজিনা ইসলামের বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেসি অ্যাক্টে দায়ের করা শাহবাগ থানার মামলাটির তদন্তভার ডিবিতে হস্তান্তর করা হয়।
বাংলাটিভি/এস



