তানোরে চিকন জাতের ধান উদ্ভাবন

রাজশাহীর তানোরে স্বশিক্ষিত কৃষিবিজ্ঞানী হিসেবে পরিচিত নূর মোহাম্মদ।কৃষিতে বিশেষ অবদানের জন্য স্বর্ণপদকসহ পেয়েছেন একাধিক জাতীয় পুরস্কার। এবার তিনি উদ্ভাবন করেছেন,চিকন জাতের ধান। এই ধান পোলাওয়ের চাল চিনিগুঁড়ার মতই চিকন।সম্প্রতি তার চিকন জাতের ধান উদ্ভাবনের কাজ আমলে নিয়েছেন,বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরাও।
নূর মোহাম্মদের শিক্ষাগত যোগ্যতার কোনো সনদ না থাকলেও,আছে ধান নিয়ে নতুন নতুন উদ্ভাবন। সংকরায়ণ করে একের পর এক নতুন ধান উদ্ভাবন করছেন তিনি। স্বশিক্ষিত এই বিজ্ঞানীর কাজ, ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা আমলে নিয়েছেন। কৃষি উৎপাদনে সাফল্যের জন্য, নূর মোহাম্মদ ২০০৫ সালে স্বর্ণপদক এবং ২০১৮ সালে সেরা কৃষি উদ্ভাবন ক্যাটাগরিতে, প্রথম আলো কৃষি পুরস্কার পান।
রাজশাহীর তানোর পৌরশহরের গোল্লাপাড়া গ্রামের নূর মোহাম্মদ, দশম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন। প্রতিবছর খড়ায় ধান নষ্ট হওয়ায়,ধান রক্ষায় নিজের মাটির ছোট্ট ঘরকে বানিয়ে ফেলেন গবেষণাগার। আর এ কাজে সহায়তা করেন,ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভিদ প্রজনণ বিভাগের সাবেক বিভাগীয় প্রধান,হেলাল উদ্দিন।
নূর মোহাম্মদ জানান,দেশে চিকন ধান বিঘায় ১০-১২ মণের বেশি হয়না। তাঁর উদ্ভাবিত নতুন চিকন ধানের গড় ফলন হবে, বিঘায় প্রায় ২১মণ।
এমন উদ্যোগকে সাদুবাদ জানিয়ে উপজেলা কৃষি অফিসার জানান,তার গবেষণার কাজে সব ধরনের সহযোগিতা করছে,উপজেলা কৃষি অফিস।
এর আগে কৃষক নূর মোহাম্মদ খড়াসহিষ্ণু,সুগন্ধি ও স্বল্পজীবনকালের ধান উদ্ভাবন করেছেন। গত ৬ বছর ধরে গবেষণার পর,এবার দেশের সবচেয়ে বেশী চিকন ধান উদ্ভাবন করে সবার নজড় কেড়েছেন।
ডেস্ক রিপোর্ট/বাংলা টিভি/এস



