
টানা বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামে ধরলা,তিস্তা,ব্রহ্মপুত্র,দুধকুমারসহ সবগুলো নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।প্লাবিত হচ্ছে নদী তীরবর্তী নীচু এলাকাগুলো।বিঘ্নিত হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা।তলিয়ে গেছে,এসব বিভিন্ন সবজি ক্ষেত।এদিকে পানি বৃদ্ধির সাথে সাথে তিস্তা দুইপাড়ে শুরু হয়েছে ভাঙ্গন।এদিকে, বৃষ্টিপাত অব্যাহত থাকলে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানায়,স্থানীয় পানি উন্নয়ন বোর্ড।এদিকে,উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে যমুনা নদীর পানি
সিরাজগঞ্জ পয়েন্টে গত ৪৮ ঘন্টায় ৮০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।সকালে যমুনা নদীর হার্ডপয়েন্ট এলাকায় পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৯৪ সেন্টিমিটার।অধিক সুরক্ষায় ধ্বসস্থানে আজো বালি ভর্তি জিও ব্যাগ ও ব্লক ফেলা হচ্ছে।অন্যদিকে,৫ দিনের টানা বর্ষণ ও পাহাড়ী ঢলে
শেরপুরের মহারশী,চেল্লাখালী,ভোগাই নদী,মৃগী নদী ও ব্রহ্মপুত্রের পানি বেড়ে ভোগাই নদীর নালিতাবাড়ী পয়েন্টে বিপদসীমার ৩৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।আর মহারশী ও চেল্লাখালী নদীর পানিও বিপদসীমার খুব কাছে অবস্থানে করছে।এদিকে ঝিনাইগাতী উপজেলার শহর রক্ষা বাঁধ ভেঙে নিম্নাঞ্চলে পানি প্রবেশ কোরে পানিবন্দী হয়ে গড়েছে,কয়েক শতাধিক পরিবার।
বাংলাটিভি/ এস



