বিভিন্ন জেলায় ঊর্ধ্বমুখী করোনার প্রকোপ, হাসপাতালে বাড়ছে রোগির চাপ

চলমান কঠোর লকডাউনের মধ্যেও দেশের বিভিন্ন জেলায় করোনার সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। প্রতিদিনিই নতুন করে, এ ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে রোগি ভর্তির চাপ বাড়ছে। এদিকে, খুলনা বিভাগে একদিনে ৫১ জনের মৃত্যু হয়েছে।
কঠোর-লকডাউন বাস্তবায়নে সারাদেশেই তৎপরে রয়েছে পুলিশ,র্যাব,বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা। প্রধান সড়কগুলোর গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। তবে নিষেধাজ্ঞা উপেক্ষা করে অনেক জায়গাতেই মানুষজনকে চলাচল করতে দেখা গেছে।
এরপরও সংক্রমণ যেন থামছেই না। রাজশাহী মেডিকেলে নতুন করে আরো ৬৯ জন কোভিড রোগি ভর্তি হয়েছেন। গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ড ও আইসিইউতে আরও ১৮ জন রোগীর মৃত্যু হয়েছে।
এদিকে,খুলনা বিভাগে করোনায় আরো ৫১ জনের মৃত্যু হয়েছে। বিভাগীয় স্বাস্থ্য দপ্তর সূত্র জানায়- গত ২৪ ঘন্টায় খুলনায় ১৩ জন,বাগেরহাটে ২,যশোরে ৬,মাগুরায় ১, ঝিনাইদহে ৫, কুষ্টিয়ায় ১৭, চুয়াডাঙ্গায় ২ ও মেহেরপুরে ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া খুলনায় ৬৫৫ জনের নমুনা পরিক্ষায় ২৩৯ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
চুয়াডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে আরো ৯ জনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ১৫ জনের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে ভাইরাসে নতুন আক্রান্ত হয়েছেন ৫৫৯ জন,যা সেখানে একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। ২৪ ঘন্টার মধ্যে প্রাণ হারিয়েছেন আরও ৫ রোগি।
ডেস্ক রিপোর্ট/বাংলা টিভি/এস



