দেশবাংলাঅপরাধআইন-বিচার

খুলনায় বারাসাত ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

খুলনার তেরোখাদা উপজেলার বারাসাত ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতা অপব্যবহারের অভিযোগ এনে ইউনিয়নের ৮ ইউপি সদস্য, চেয়ারম্যানের বিরুদ্ধে খুলনা জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি নিয়ে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে, জেলা প্রশাসন। দ্রুত সমাধান চান,ভুক্তভোগী এলাকাবাসীসহ ইউপি সদস্যরা।

খুলনার তেরোখাদা উপজেলার বারাসাত ইউপি চেয়ারম্যান কে এম আলমগীর হোসেন। যার বিরুদ্ধে রয়েছে, গত ৫ বছর ধরে ইউনিয়ন পরিষদের সদস্যদের অবগত না করে বাৎসরিক  বরাদ্ধ,পানি উন্নয়ন বোর্ডের বিশেষ বরাদ্ধ,টি আর,কাবিখা ও পরিষদের ১% বরাদ্ধের টাকা ইচ্ছামত অফিসিয়াল কাগজপত্র প্রস্তুত করে উত্তোলন করে আত্মসাৎ করেছেন।

এছাড়াও ভিজিডি কার্ডের গ্রাহকদের কাছ থেকে ২০১৮-১৯ অর্থ বছরে প্রায় ২০ লাখ টাকা আত্মসাৎ করেছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়। ফলে ইউপি সদস্যসহ স্থানীয়রা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন।

এদিকে, সব অস্বীকার করে তার বিরুদ্ধে যড়যন্ত্র করা হচ্ছে বলে জানিয়েছেন অভিযুক্ত ইউপি চেয়ারম্যান, অপরদিকে অভিযোগের বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে যথাযত ব্যবস্থা গ্রহন করা হবে বলে মনে করছেন ভুক্তভোগী ইউপিবাসীসহ ইউপি সদস্যরা।

ডেস্ক রিপোর্ট/বাংলা টিভি/এস

সংশ্লিষ্ট খবর

Back to top button