দেশবাংলাদুর্ঘটনাবাংলাদেশ

নারায়ণগঞ্জে অগ্নিকান্ড : অর্ধশতাধিক মৃতদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায়, অর্ধশতাধিক মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মরদেহগুলো নেয়া হয়েছে ঢাকা মেডিকেলে মর্গে। আহত আরো অর্ধশতাধিক শ্রমিককে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। গতকাল বিকেলে রূপগঞ্জে সেজান জুস কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ পর্যন্ত ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট ঘটনাস্থলে উদ্ধারকাজে যোগ দিয়েছে। দুর্ঘটনার প্রায় ২৪ ঘন্টায়ও পুরোপরি নেভেনি আগুন।

সেজান জুস কারখানায় অগ্নিকান্ডের ঘটনায় আর্তনাদ হাহাকারে ভারি হয়ে উঠেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা। গতকাল বিকেলে ভবনটিতে লাগা  আগুন আজ দুপুর নাগাদ মোটামুটি নিয়ন্ত্রণের আনার পর, অন্তত অর্ধশত প্রাণহানির কথা জানায় ফায়ার সার্ভিস। পরে ভেতর থেকে একের পর এক লাশ বের করে আনা হয়।

এদিকে, অগ্নিকান্ডের ঘটনায় ছয়তলা ভবনটির কয়েকটি ফ্লোরে শ্রমিকরা আটকা পড়ার নিখোঁজ রয়েছেন বলে স্বজন জানিয়েছে। সকালে এ নিয়ে বিক্ষোভও হয় সেখানে।

ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশন থেকে ১৭টি ইউনিট ঘটনাস্থরে গিয়ে আগুন নেভাতে কাজ করে। আগুন নিয়ন্ত্রনে এলেও এখনো পুরোপুরি থামেনি ধোঁয়া। উদ্ধার তৎপরতায় সহায়তা করছে পুলিশ সদস্যরাও।

এদিকে, অগ্নিকান্ডের ঘটনায় ৭ কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়ার কথা জানিয়ে জেলা প্রশাসক বলেন, নিহতদের পরিবারকে ২৫ হাজার এবং আহতদের ১০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেয়া হবে।

কারখানার গ্যাস লাইন লিকেজ, কিংবা বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বাংলা টিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button