দেশবাংলাদুর্ঘটনাবাংলাদেশ

রূপগঞ্জ অগ্নিকান্ড : সজীব গ্রুপের চেয়ারম্যান-এমডিসহ গ্রেপ্তার ৮

সেজান জুস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ৫২ জন শ্রমিকের মৃত্যুর ঘটনায়, সজীব গ্রুপের চেয়ারম্যান-এমডিসহ ৮ জনকে আটক করেছে পুলিশ। রুপগঞ্জ থানায় দায়ের করা হয়েছে হত্যা মামলা। ঘটনাস্থল পরিদশন করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ভবনটির নির্গমন পথ বন্ধ থাকার কারণেই এতো বেশি সংখ্যা হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসসহ তদন্তকারি সংস্থা।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুসের কারখানার আগুনের ব্যাপক হতাহতের পর, পুরো ভবনে দাহ্য পদার্থ ছড়িয়ে ছিটিয়ে থাকায় এখনও কিছু জায়গা থেকে ধোঁয়া কুন্ডলী বের হচ্ছে। বিশেষ করে নিচের তলায় ফয়েল পেপারের গুদামে, ছোট ছোট স্ফুলিঙ্গ খুঁজে বের করে, তা নেভানোর কাজ করছে ফায়ার সার্ভিস কর্মীরা।

দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এসময় তিনি বলেন, ভয়াবহ এই অগ্নিকান্ডের তদন্ত চলছে। ঘটনায় দোষী প্রমাণিত হলে কঠোর আইনি ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, কারখানাটির বের হওয়ার পথ অবরুদ্ধ থাকার কারণেই বেড়েছিলো হতাহতের সংখ্যা।

অগ্নিকাণ্ডের ৫২ জন শ্রমিকের মৃত্যুর ঘটনায়, সজীব গ্রুপের চেয়ারম্যান-এমডিসহ ৮ জনকে আটক করেছে পুলিশ। এরইমধ্যে রুপগঞ্জ থানায় হত্যা মামলাও দায়ের করা হয়েছে।

নিখোঁজদের সন্ধানে শনিবারও কারখানাটির সামনে ছিলো স্বজনদের হাহাকার। ঘটনার বিচার চেয়েছেন হতাহতদের পরিবারের সদস্যরা।

বাংলা টিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button