
মুন্সীগঞ্জের গজারিয়ায় মাইক্রোবাস খাদে পড়ে ৩ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।
এ ঘটনায় ঢাকামুখী মাইক্রোবাসটি নিযন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়েছিল বলে ধারণা করছেন ভবেরচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক কামাল উদ্দিন। বলেন, আজ সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ খবর পায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কর পাশে আলীপুরায় খাদের পানিতে পড়ে আছে একটি মাইক্রোবাস।
পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা মাইক্রোবাস থেকে তিন অজ্ঞাত লাশ উদ্ধর করে। তাদের দুইজন নারী আর একজন পুরুষ। লাশগুলো পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। পুলিশ তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানতে পারেনি।
মাইক্রোবাস থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হলেও তা পানিতে ভিজে বন্ধ হয়ে আছে। সেটা সচল করার চেষ্টা চলছে। সচল করা গেলে লাশের পরিচয় উদ্ধার সহজ হবে বলে জানান পরিদর্শক কামাল উদ্দিন।
বাংলাটিভি/ এস



