বাংলাদেশদুর্ঘটনা

নারায়ণগঞ্জে ইউনাইটেড চামড়া কারখানায় অগ্নিকাণ্ড

বুধবার (৪ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জে রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভা এলাকায় ইউনাইটেড চামড়া কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

পরে খবর পেয়ে ঢাকা ও নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের প্রায় ১৪টি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইউনাইটেড লেদার মিলের দোতলায় আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে। পরে মিলের ভেতর থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

ফায়ার সার্ভিস কর্মকর্তা আরেফিন বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১৪টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত জানা যায়নি।’

বাংলাটিভি/নিহান

সংশ্লিষ্ট খবর

Back to top button